1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে  - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে 

  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪১৫ জন পঠিত

স্টাফ রিপোটার,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে তার ১০১টি দুর্লভ ছবি নিয়ে গোপালগঞ্জে এগারো দিনব্যাপী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী “বঙ্গবন্ধু গ্যালারী”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দিনটি স্মৃতির পাতায় স্মরণে রাখতে ভিন্নধর্মী এ আয়োজন করেছে গোপালগঞ্জ পৌরসভা। বুধবার (১৭ মার্চ) বিকালে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে ডিআইজি হাবিবুর রহমান এ বঙ্গবন্ধু গ্যালারীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা – পিপিএম সেবা,

জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর জীবনচিত্র, বাল্যকাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন ১০১টি দুর্লভ ছবি এ গ্যালারীতে স্থাপন করা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সব সব বয়সের মানুষ এ গ্যালারী দেখতে আসছেন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বাঙালি জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে তার বংশ পরিচয়, ছোটবেলা, ছাত্রজীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, বিশ্বের নেতাদের সাথে সাক্ষাৎকার।

এছাড়াও গণহত্যা, মুক্তিযুদ্ধ চলাকালীন সহ মোট ১০১টি দুর্লভ ছবি দিয়ে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু গ্যালারী।” গ্যালারীতে বঙ্গবন্ধুর প্রতিটি ছবিতে ছবির ভাষা লেখা হয়েছে “এখান থেকে শিশুরা বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বড় হবে।” তাই শিশু-কিশোর ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ দর্শনার্থীরা ভীড় করছে এ প্রদর্শনী গ্যালারীতে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। ১৭মার্চ থেকে শুরু করে এ প্রদর্শনী থাকবে আগামী ২৮ মার্চ ১১ দিন পর্যন্ত। গ্যালারীতে প্রতিদিন চলবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। পৌর মেয়র কাজী লিয়াকত আলী বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানাতে এ দুর্লভ ছবির প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION