1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মিয়ানমারের কারাগারে এনএলডি নেতার মৃত্যু - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারের কারাগারে এনএলডি নেতার মৃত্যু

  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৪০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

মিয়ানমারের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক নেতা আটক হওয়ার পর কারাগারে মারা গেছেন। পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক সদস্য মিয়ো থেইন বলেন, জো ম্যায়ট লিনকে স্থানীয় সময় সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে কারাগারে দ্বিতীয় কোনো দলীয় কর্মকর্তার মৃত্যু হয়েছে। দোহাভিত্তিক আলজাজিরার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

মিয়ো থেইন বলেন, আটক ওই কর্মকর্তা নিয়মিত জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নিয়ছিলেন। এখন তার পরিবার সামরিক হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আসার চেষ্টা করছে। এ নিয়ে জানতে চাইলে সেনাবাহিনী কিংবা পুলিশের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সবচেয়ে বড় শহরে একটি ভোকেশনাল ইনস্টিটিউট পরিচালনা করতেন জো ম্যায়ট লিন। এর আগে শনিবার এনএলডির প্রচার ব্যবস্থাপকের কাজ করা খিন মুং ল্যাটকে গ্রেফতার করা হলে তার কারাগারে মৃত্যু হয়েছে।

পহেলা ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমারে ব্যাপক সংকট দেখা দিয়েছে। এরপর থেকে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বহু সরকারি কর্মকর্তাও এই আন্দোলনে যোগ দিয়েছেন। নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। আটক হয়েছেন দুই হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION