1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জেফ বেজোসকে ছেড়ে শিক্ষককে বিয়ে করলেন ম্যাকেঞ্জি - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

জেফ বেজোসকে ছেড়ে শিক্ষককে বিয়ে করলেন ম্যাকেঞ্জি

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৫১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি এবার বেসরকারি স্কুলের এক সাধারণ শিক্ষককে বিয়ে করেছেন। ম্যাকেঞ্জি একাধারে আমেরিকার জনপ্রিয় লেখিকা ও সমাজসেবিকা। জেফের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় ৫০ বছরের ম্যাকেঞ্জি ফের শিরোনামে উঠে এলেন। খবর ওয়ালস্ট্রিট জার্নালের। এবার ম্যাকেঞ্জি কোনো ধনকুবেরকে বিয়ে করেননি। বেসরকারি স্কুলের ড্যান জিয়েট নামে এক সাধারণ শিক্ষককে বিয়ে করেছেন তিনি।

শিক্ষক যে স্কুলে পড়ান সেই স্কুলেই পড়াশোনা করেন অ্যামাজনকর্তা জেফ ও ম্যাকেঞ্জির চার সন্তান। সেই সূত্রেই শিক্ষক ড্যানের সঙ্গে পরিচয় ম্যাকেঞ্জির। সম্প্রতি তাদের বিয়ের খবর নিজেই পোস্ট করে জানিয়েছেন ম্যাকেঞ্জি। তবে তাদের বিয়ের তারিখ নিশ্চিত করে জানাননি। বিয়ের খবর পেয়ে অ্যামাজনের মুখপাত্রের মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন জেফ। ওয়াশিংটনের লেকসাইড স্কুলের রসায়ন বিদ্যা পড়ান ড্যান। ওয়াশিংটনের খুব নামকরা স্কুল এটি। এই স্কুলের ছাত্র ছিলেন বিল গেটসও। গত ডিসেম্বরে তিনি শতাধিক সংস্থায় ৪১০ কোটি ডলার দান করেছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তারও আগে ২০২০ সালের জুলাইয়ে ১১৬টি অলাভজনক সংস্থা, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থা মিলিয়ে ১৬৮ কোটি ডলার দান করেছিলেন তিনি।

অ্যামাজনকর্তা জেফের সঙ্গে বিচ্ছেদের পর তিনি তার অর্থ থেকে অনুদান দিয়েই অন্যদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ নিয়ে ‘দ্য গিভিং প্লেজ’ নামে একটি প্রচারেও যোগ দিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION