1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে ভাত খাওয়ার কথা বলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে  কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে চাচাতো ভাই-বোন এবং একই বিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে দাদির কাছে বসবাস করে। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা সাঁওতা ব্রিজের ওপর থেকে ১০ টাকা দেন এবং তা মেয়ের কাছে পৌঁছে দিতে ওই কিশোরকে বাড়িতে পাঠান। তখন ছাত্রী নিজ ঘরে ভাত খাচ্ছিল।
অভিযোগে বলা হয়, ওই সময় ভাত খাওয়ার কথা বলে কিশোরটি ছাত্রীকে খাটের ওপর নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার সকালে কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী বলেন, মেয়েকে ১০ টাকা দেওয়ার জন্য ওই ছেলেকে বাড়িতে পাঠিয়েছিলাম। তখন আমার মেয়ে ভাত খাচ্ছিল। ভাত খাওয়ার কথা বলে সে আমার মেয়ের ওপর নির্যাতন করেছে। আমি বিচারের আশায় মামলা করেছি। তবে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION