1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ খানের গণসংযোগ - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ খানের গণসংযোগ

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ জন পঠিত

 

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক সহকারী পুলিশ সুপার (অব.) রিয়াজ খান পিপিএম পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

সোমবার বিকেলে তিনি বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে রিয়াজ খান পিপিএম ব্যবসায়ী, প্রবীণ ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি পৌরসভার নাগরিকসেবা উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

রিয়াজ খান পিপিএম বলেন, চাকরিজীবন শেষে এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে পৌরবাসীর মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নাগরিকসেবার মানোন্নয়নে কাজ করবেন।

তিনি আরও বলেন, বাউফল পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION