1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বের হয়ে যাওয়ার তিন বছর পর আবারও এ সংস্থায় যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে ২০১৮ সালে সংস্থাটি ত্যাগ করেছিল। খবর রয়টার্সের।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, সোমবার যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে জেনেভাভিত্তিক কাউন্সিলে পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০০৬ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মূলনীতির আলোকে পরিচালিত হয় এই কাউন্সিল। জেনেভাভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা।

ট্রাম্প সরকারের একাধিক কর্মকর্তা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ‘চরম ইসরাইলবিরোধী’ বলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মানবাধিকার কাউন্সিলে ফিরে আসার বিষয়ে বলেন, আমরা জানি যে কাউন্সিল বিশ্বব্যাপী অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ফোরাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সংস্থাটির সঙ্গে যুক্ত থেকে নিশ্চিত করতে চাই এটি যেন সেই যোগ্যতার প্রমাণ দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION