1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শাহবাজ শরিফ ও আসিম মুনিরকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি - Bangladesh Khabor
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে: গোলাম পরওয়ার মিস্টার হাসনাত আবদুল্লাহ এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ: স্পিকার ‘এতদিন আমরা মুখে যা বলেছি, সেগুলো করে দেখাবে তামিম’ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা শাহবাজ শরিফ ও আসিম মুনিরকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে বিরোধী দলের ওয়াকআউট কুষ্টিয়ায় অজ্ঞান অবস্থায় কিশোরীকে উদ্ধার: ডাক্তারী পরীক্ষায় মিললো ধর্ষণের আলামত সুমন দাস এর “ঋণাত্মক” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন বাউফলে চুরি হওয়া গরু উদ্ধার, আটক ২

শাহবাজ শরিফ ও আসিম মুনিরকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন পঠিত

আন্তজার্তিক ডেস্ক : বর্তমানে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। এর মাঝেই দেশটিতে একটি অপ্রত্যাশিত ও চমকপ্রদ দাবি উঠেছে। কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও গণমাধ্যমের একাংশ মনে করছে, সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা উচিত।

এই দাবির পেছনে তাদের যুক্তি হলো, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তান নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের মতে, দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কূটনৈতিক প্রচেষ্টা না থাকলে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারত। ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো সংগঠনও এই দাবিকে সমর্থন করছে।

ব্যবসায়ী মহলের বক্তব্য অনুযায়ী, আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন সমঝোতা তৈরিতেও পাকিস্তানের সরকার ও গোয়েন্দা সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে তারা দাবি করছে।

এদিকে, পাকিস্তানের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দাবির পক্ষে প্রচার চালানো হচ্ছে। তাদের বক্তব্য, অতীতে বিভিন্ন দেশের নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন—তাহলে পাকিস্তানের এই দুই নেতাকেও কেন দেওয়া হবে না? তারা মনে করছে, বিশ্বশান্তিতে পাকিস্তানের অবদান তুলে ধরার এখনই উপযুক্ত সময়।

তবে এই দাবি ঘিরে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা ও বিদ্রূপ শুরু হয়েছে। সমালোচকদের মতে, যেখানে পাকিস্তান নিজেই অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট, সন্ত্রাসবাদ এবং তীব্র মূল্যস্ফীতির সমস্যায় জর্জরিত, সেখানে দেশের শীর্ষ নেতৃত্বের জন্য নোবেল পুরস্কার দাবি করা বাস্তবসম্মত নয়।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION