1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঐতিহাসিক রায়: দক্ষিণ আফ্রিকার মুসলিম নারী সেনারা হিজাব পরতে পারবে - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

ঐতিহাসিক রায়: দক্ষিণ আফ্রিকার মুসলিম নারী সেনারা হিজাব পরতে পারবে

  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩৯৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে কর্মরত মুসলিম মহিলা সেনা সদস্যদের  ইউনিফর্মের অংশ হিসাবে মাথায় স্কার্ফ বা হিজাব পড়ার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার দেশটির সামরিক আদালত এই অনুমতি দিয়েছে।  ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর মুসলিম অফিসার মেজর ফাতেমা আইজেক সেনাবাহিনীর পোশাকের পাশাপাশি মাথায় কেপের পরিবর্তে হিজাব পরিধান করলে সেনাবাহিনীর অফিসিয়াল ড্রেস কোড লংঘনের অভিযোগে মেজর ফাতেমার বিরুদ্ধে সামরিক আদালতে মামলা দায়ের করা হয়।

 

দুই বছর মামলা চলার পর ২০২০ সালের জানুয়ারীতে আদালত মেজর ফাতেমার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ প্রত্যাহার করে ফাতেমাকে হিজাব পরিধান করার আদেশ দেন। আদালতের আদেশের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে আপিল মামলা দায়ের করা হলে উচ্চ আদালত দীর্ঘ এক বছর যাচাই বাঁচাই করার পর দক্ষিণ আফ্রিকায় কর্মরত মুসলিম মহিলা সেনা সদস্যদের স্কার্ফ বা হিজাব পরিধান করার অনুমতি দেন শুক্রবার।

ফাতেমা আইজেকের প্রতিনিধিত্বকারী দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আইনী সম্পদ কেন্দ্র তাদের টুইট বার্তার মাধ্যমে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION