1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে সাংবাদিকের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

পাঁচবিবিতে সাংবাদিকের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫৩৫ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,  
জয়পুরহাটের পাঁচবিবিতে নিউজ প্রকাশের জের ধরে একদল সন্ত্রাসী সংবাদ সংস্থা পিবিএ ও দৈনিক দেশমা পত্রিকার সাংবাদিক বাবুল হোসেনের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী ঐ সাংবাদিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার (২৮ শে জানুয়ারী) “পাঁচবিবিতে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগে ইউপি সদস্যসহ ২জন আটক” শিরোনামে একটি নিউজ সংবাদ সংস্থা পিবিএ ও দৈনিক দেশ মা পত্রিকাসহ ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পায়। এই ঘটনার জের ধরে উপজেলার নন্দইল গ্রামের কামরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (২০) সহ অজ্ঞাতনামা ৭/৮জন সন্ত্রানী বাহিনী মোটরসাইলে নিয়ে সাংবাদিক বাবুলের বাড়ীতে যায়।
এসময় সে বাড়ীতে না থাকায় বাড়ীর মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে এসে ধরঞ্জী বাজারে তার আইপিএম টেলিকম সেন্টার নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। শুক্রবার ভূক্তভোগী ঐ সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার নিন্দা জানান, এবং অতি সত্তর অপরাধীকে গ্রেফতারের আশ্বাস দেন।
অপরদিকে সাংবাদিক বাবুল হোসেনের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায়, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক  দিলদার হোসেন, নির্বাহী সদস্য প্রদীপ অধিকারী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রহুল আমিন, সাধারণ সম্পাদক এস এস শামীম হোসেনসহ সাংবাদিক মহল এ নাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবী করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION