1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জমে উঠেছে টমেটোর হাট - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

কোটালীপাড়ায় জমে উঠেছে টমেটোর হাট

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৫৫৭ জন পঠিত

স্টাফ রিপোটার, 

খাবার টেবিলে মাছ, মাংস, পোলাও- কোরমা, বিরিয়ানি নামি দামি খাবারের সাথে যদি থাকে একটু সালাত, তাহলে বেড়ে যায় খাবারের স্বাদ।
আর সেই সালাত যদি হয় মুখোরোচক টমেটো, তাহলে তো আর কথাই নেই।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের চকপুকুরিয়ায় জমে উঠেছে সেই মুখোরোচক টমেটোর হাট।
প্রতিদিন সকাল ১০ টা থেকে  রাত ১০ টা পর্যন্ত  এ হাটে চলে বেচা কেনা।  ডোমরাশুর, দিঘিরপাড়, মাছপাড়া, নলুয়া, তেতুলবাড়ি, হিজলবাড়ি,বুরুয়া,কুমুরিয়া,রুথিয়ারপাড় সহ আশপাশের কয়েকটি গ্রাম থেকে চাষীরা পাকা টমেটো নিয়ে আসে এই হাটে। গড়ে প্রতিদিন প্রায় ৪ হাজার মণ টমেটো ২০/২৫ টি ট্রাকের মাধ্যমে ঢাকার গাজীপুর, কাওরানবাজার, যাত্রাবাড়ি,চিটাগাং, মাদারীপুর, শরীয়তপুর,বরিশাল, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয় এখানকার টমেটো।
তবে এই মুখোরোচক খাবারের দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন স্থানীয় চাষীরা।
কৃষক – নারায়ণ বিশ্বাস, সুরেশ বালা, প্রফুল্ল বৈরাগী, সাংবাদিকদের বলেন – বর্তমানে প্রতি মণ টমেটো বিক্রি হয় ৪/৫ শ টাকায়,  তাতে উৎপাদন  খরচ ওঠে না, এরকম দাম থাকলে কৃষক ক্ষতি সম্মুখীন হবে, সর্বনিম্ন ১ হাজার টাকা দাম থাকলে কৃষক বাঁচবে। তারা আরো জানান – গত বছর এই সময়ে  ১৩ শ থেকে ১৫ শ টাকায় মণ বিক্রি হত। ক্রেতা সফিকুল ইসলাম ও সমির বৈদ্য জানান – এ এলাকার টমেটো সম্পুর্ণ ক্যামিক্যাল মুক্ত, খেতেও সুস্বাদু,  তাই সারাদেশে চাহিদাও রয়েছে ব্যাপক। চিত্ত রায়, সঞ্জিব মজুমদার, কমলেশ মজুমদার, পূর্ণ্য বৈরাগী, বাদল বসু সহ একাধিক কৃষক বলেন – বিউটিফুল ও উদয়ন বীজ থেকে  ফলন ভালো  পাওয়া গেছে, বেশি ফলন হওয়ায় আশানুরূপ দাম পাওয়া যায় না।
রাম মোহন রায়,নিখিল বসু, সুবোধ মজুমদার জানান – হাটের নিরাপত্তা ভালো, দাম কম থাকার কারণে কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছে,  এ ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION