1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বই বিক্রির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা  - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে বই বিক্রির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা 

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৯৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি বই ফেরিওয়ালার কাছে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়াই এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম শওকত আনোয়ার।
তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে বই বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আনোয়ার বিগত বছরের বিভিন্ন শ্রেণির বই শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়ে  রেখেছিলেন। গত ২৫ মে বিদ্যালয় চলাকালে জালাল হোসেন নামে এক ফেরিওয়ালার কাছে ২০ টাকা কেজি দরে চার মণ বই বিক্রি করেন তিনি।
এরপর ওই ফেরিওয়ালা বস্তায় ভরে বই ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত চলাকালে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষকের অপসারণের চেয়ে বিক্ষোভ করেন। বাধ্য হয়ে শিক্ষক শওকত আনোয়ার ওই কর্মকর্তার সঙ্গে বিদ্যালয় ছেড়ে চলে যান।
পরে তদন্তে বিষয়টি প্রমাণ হওয়াই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, সরকারি বই ফেরিওয়ালার কাছে বিক্রির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে জেলায় প্রতিবেদন দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সাথে ওই শিক্ষককে বর্তমানে আউয়ালগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ জারি হয়েছে। তিনি সেখানে যোগদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION