1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৪ হাজার কৃষককে প্রণোদনা বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বাউফলে ৪ হাজার কৃষককে প্রণোদনা বিতরণ

  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম  উদ্বোধন হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেলা ১২টায় এর কার্যক্রম শুরু হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিলন। ওই  সময় উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার। কৃষি কর্মকর্তা রেদওয়ান তালুকদার, মো.ফোরকান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসাহাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিসার জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। প্রণোদনায় উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির  বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারা প্রদান করা হয়। এছাড়া দুপুর ১টার দিকে  উপজেলা পরিষদ চত্বরে লাল ফিতা কেটে  জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়। মেলায় তিনটি স্টলে দেশীয় আম, জাম, কাঁঠাল, লিচু, কলাসহ বিভিন্ন ফলের সমাহার ছিল। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION