1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে বিএনপি'র বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিরামপুরে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১৮ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক।

উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, কৃষিবিদ আবু তারেক সিদ্দিক।

উক্ত অনুষ্ঠানে বক্তারা জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র পক্ষ থেকে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে ও পৌর এলাকায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে এদিন ২১ হাজার ৬ শত ঔষধি ও ফলের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION