1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৮ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজারে হত্যার এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক মথুরাপুর দর্গাতলা এলাকায় খিলাফত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, অনলাইনে ভিজিএফ’র (দুস্থভাতা) কার্ডের আবেদন করা ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (২৮) এর সাথে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজারে অবস্থানকালে প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে পেটের নাড়ী ও ভূড়ি বের হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. নাজমুল হুদা বলেন, অনলাইনে দুস্থ ভাতার কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হচ্ছে। হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION