1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চকবরকত ফাঁড়ীর পতিত জমিতে সবজি চাষে পুলিশ পরিদর্শক  নবী'র সাফল্য  - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

চকবরকত ফাঁড়ীর পতিত জমিতে সবজি চাষে পুলিশ পরিদর্শক  নবী’র সাফল্য 

  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪২২ জন পঠিত

জয়পুরহাট থেকে ফারহানা আক্তার ,

জয়পুরহাট জেলার সদর থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মোঃ মিলাদুন নবী যাবতীয় অপরাধ ও মাদক নির্মূলে দায়িত্ব পালনের পাশাপাশি ফাঁড়ীর ভিতরে পতিত জমিতে কীটনাশক মুক্ত নানান জাতের মৌসুমি সবজির চাষ করে সফলতা পেয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফাঁড়িতে সুসজ্জিত মনোমুগ্ধকর সবজি বাগানের বিভিন্ন অংশে চাষ করা হয়েছে বেগুনের, আলু, সরিষা, টমেটো, পালংশাক, লালশাক, পুইশাক, ধনিয়াপাতা,  পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি, ডাটা, করলা, চাল কুমড়া, লাউ, ক্ষিরা সহ নানা রকমের শাক-সবজি।

সবজি চাষের বিষয়ে চকবরকত পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মিলাদুন নবী এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন স্থান যাতে পতিত না থাকে সেই চিন্তা থেকেই ফাঁড়ির পতিত জমিতে শাক-সবজির চাষ করার উদ্যোগ নিয়েছেন। তিনি  পুলিশের দায়িত্ব পালন করার পাশাপাশি সখের বসে সবজি চাষের পরিচর্যাও করে থাকেন। মূলত ফাঁড়ীর পতিত জমিকে সঠিকভাবে ব্যবহারের জন্য সবজির চাষকে বেছে নিয়েছেন। সঠিকভাবে পরিচর্যা করার কারণে ফলনও বেশ ভালো হয়েছে এবং উৎপাদনকৃত কীটনাশক মুক্ত সবজিগুলো এই ফাঁড়ীর সকল পুলিশ সদস্যদের সঠিক পুষ্টির চাহিদাও পূরণ করছে।

কীটনাশক মুক্ত সবজি নিজে চাষ করে খেতে পেরে তিনি খুশি। এরকম সবজি বাগান যাতে প্রতিটি ফাঁড়ী ও থানায় করা হয়, এমনটাই আশা করছেন তিনি। এছাড়া এসব পতিত জায়গা যেন কেউ ফেলে না রাখে এবং কীটনাশক মুক্ত সবজি বাগান করার জন্য সকলকে অনুরোধ জানান।উল্লেখ্য, পুলিশ ফাঁড়ীতে চাষ করা কীটনাশক মুক্ত এসকল সবজি নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অত্র এলাকার গরীব দুঃখী মানুষদেরও দেন পরিদর্শক মিলাদুন নবী। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই জেলার বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION