1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিজেপি করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক: নুসরাত - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

বিজেপি করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক: নুসরাত

  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৩৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) করোনাভাইরাসের চেয়েও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।  সম্প্রতি নিজের নির্বাচনী এলাকা বসিরহাটে আয়োজিত এক রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। নুসরাতের এ মন্তব্যে বিজেপির রাজ্য নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। নুসরাত বলেন, নিজেদের চোখ ও কান খোলা রাখুন। আপনার চারপাশে কিছু মানুষ আছে, যারা করোনার চেয়েও বিপজ্জনক। আপনারা কি জানেন করোনার চেয়েও বিপজ্জনক কী? এটি বিজেপি।

‘তারা আমাদের সংস্কৃতি বোঝে না। তারা মানবতা বোঝে না। আমাদের কঠোর পরিশ্রমের মূল্য তারা বোঝে না। তারা শুধু ব্যবসা বোঝে। তাদের অনেক অর্থ আছে। সবখানে অর্থ ছড়াচ্ছে তারা। তারা ধর্মের ভিত্তিতে মানুষকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়।’রাজ্য বিজেপির সহপর্যবেক্ষক ও সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য এক টুইটবার্তায় নুসরাতের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। অমিত বলেছেন, পশ্চিমবঙ্গে টিকা নিয়ে খুব বাজে রাজনীতি হচ্ছে। প্রথমে মমতা ব্যানার্জি মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী টিকা বহনকারী ট্রাক আটকে দিলেন পথে। এখন তৃণমূলের এমপি বিজেপিকে করোনার সঙ্গে তুলনা করছেন। কিন্তু মমতা চুপ করে আছেন। কেন? আশকারা? এর আগে জাতীয় স্তরে বেকারত্বের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে আক্রমণ করেন কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION