1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনার টিকা নেওয়ার পর মারা গেলেন মার্কিন চিকিৎসক - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

করোনার টিকা নেওয়ার পর মারা গেলেন মার্কিন চিকিৎসক

  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪৯৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের করোনাভাইরাসের টিকা নেওয়ার ১৬ দিন পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৫৬ বছর বয়সী এক চিকিৎসক মারা গেছেন। গ্রেগোরি মাইকেল নামে ওই চিকিৎসক সুস্থ ছিলেন। গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। তিন দিন পর তার হাত ও পায়ে ছোট ছোট দাগ দেখা যায়। এ অবস্থায় তিনি মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ভর্তি হন। এ সেন্টারে তিনি গত ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন। মাইকেলের স্ত্রী হিদি নিকেলম্যান জানান, মেডিকেল সেন্টারে ভর্তির পর তার ব্লাড কাউন্ট স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে নেমে যায়।

এর পর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা দুই সপ্তাহ ধরে মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়ানোর চেষ্টা করেন; কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। মাইকেলের চিকিৎসার জন্য আমেরিকার সব বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়ে পড়েন; কিন্তু কোনো প্রচেষ্টায় সফল হয়নি এবং মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়েনি। তার স্ত্রী জানান, মাইকেল খুবই সচেতন ও এনার্জেটিক ছিলেন। তার মৃত্যুর আগে একটি অপারেশন করার প্রয়োজন ছিল; কিন্তু তার কয়েক দিন আগেই তিনি স্ট্রোক করেন এবং মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION