1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কমেছে স্বর্ণের দাম - Bangladesh Khabor
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ওয়ান-টু-থ্রি’ বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

কমেছে স্বর্ণের দাম

  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৫৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৩ হাজার ২২২.৬৬ ডলারে। খবর রয়টার্সের।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের কাছ থেকে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করেছে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো মন্তব্য করেছেন, ‘বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা এবং শক্তিশালী ডলার স্বর্ণের ওপর প্রভাব ফেলছে।’

বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম এক প্রতি আউন্সে ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে, যা ১৫ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। একই সময়ে, মার্কিন স্বর্ণের ফিউচারও ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলার হয়েছে। এদিকে ডলার ইনডেক্স ০.৩ শতাংশ বেড়ে যাওয়ার ফলে ডলার-মূলক স্বর্ণ আন্তর্জাতিক বাজারে আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অন্যদিকে, স্পট সিলভার এর দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯৯ ডলারে, প্লাটিনাম ১ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৯৫৬ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৪১ দশমিক ১০ ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION