1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানাল ভারত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা: দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত  গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ ১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানাল ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৯৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কারণ কী—এবার তার ব্যাখ্যা দিল ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি ট্রান্সশিপমেন্ট ইস্যুতে সাংবাদিকদের বলেন, আপনাদের আমি মনে করিয়ে দিই, আমরা এ ঘোষণা (ট্রান্সশিপমেন্ট বাতিল) দেওয়ার আগে বাংলাদেশ সাইডে কী কী হয়েছে সেটিও দেখবেন।

তবে ‘কী হয়েছে’ এ ব্যাপারে বিস্তারিত বলেননি এই কূটনীতিক।

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে দাবি করেন রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, আঞ্চলিক একত্রীকরণ এবং বাণিজ্য বিষয়ক, ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমাদের যে ঘোষণা, এটি কোনোভাবেই নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। দেখুন আমাদের মাথায় আছে, আঞ্চলিক বাণিজ্যকে বর্ধিত করার প্রয়োজনীয়তা আছে। আর আমি এভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ককে দেখতে চাই। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চাওয়া অব্যাহত রেখেছি।

অন্য এক প্রশ্নের উত্তরে জয়সোয়াল বলেন, ভারত বারবার বলেছে, বাংলাদেশের সঙ্গে এক ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক চায়। ‘গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশ দেখতে ভারত আগ্রহী।

আজ পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। দীর্ঘ ১৫ বছর পর আবার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় এই সফর।

চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ বিষয়টি ভারত কোন চোখে দেখছে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, ‘বিষয়টি আমাদের নজরে রয়েছে।’ এর বাইরে তিনি অন্য কোনো মন্তব্য করেননি।

গত ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২০ সাল থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তারা। এ সময় বিমানবন্দর ও স্থল বন্দরে পণ্য জটের কথা উল্লেখ করে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION