1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লুটেরাদের আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র - Bangladesh Khabor
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ওয়ান-টু-থ্রি’ বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

আওয়ামী লুটেরাদের আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ক্ষমতাচ্যুত আওয়ামী লুটেরাদের জন্য নির্বিঘ্ন আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিনা ভোটে টানা ১৬ বছরেরও বেশি সময়ে ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে দলটির মন্ত্রী-এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অবৈধ উপায়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। এ টাকা বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে আরাম-আয়েশেই বাকি জীবন কাটাবেন।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ৫০ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা) তিনি মার্কিন ‘গোল্ড কার্ড’ বিক্রি করবেন। এ কার্ডে মিলবে সেখানে স্থায়ী বসবাসের অনুমতি। দেওয়া হবে গ্রিনকার্ডের সুবিধাদি। খুলে যাবে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার পথ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণা এবং উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে আওয়ামী লুটেরাদের জন্য পোয়াবারো। তারা তাদের অবৈধ পথে উপার্জিত অর্থ নিয়ে সেখানে হুমড়ি খেয়ে পড়বেন। শুধু তাই নয়, তাদের জন্য এখন নির্বিঘ্ন আশ্রয়স্থল হবে পৃথিবীর শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা গোল্ড কার্ড বেচতে যাচ্ছি। যার দাম হতে পারে ৫০ লাখ ডলার। এটা আপনাকে গ্রিনকার্ডের সুযোগ-সুবিধা দেবে, সঙ্গে করে দেবে নাগরিকত্ব পাওয়ার পথ। ধনী লোকজন এ কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবে।’ আগামী দুই সপ্তাহের মধ্যে এ কর্মসূচির বিস্তারিত প্রকাশিত হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসাকে ‘গোল্ড কার্ডে’ পরিণত করার ভাবনার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ইবি-৫ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিনকার্ড মিলত, যার মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যেত।

এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘ইবি-৫ কর্মসূচি, এটি পুরোপুরি বাকোয়াজ, মিথ্যা আর জালিয়াতিতে ভরা। এর মাধ্যমে খুব কম অর্থে গ্রিনকার্ড মেলে। এজন্যই প্রেসিডেন্ট এই বাজে ইবি-৫ কর্মসূচির জায়গায় অন্য কিছুর কথা বলেছেন। আমরা ইবি-৫ কর্মসূচি বাতিল করে এর বদলে গোল্ড কার্ড আনতে যাচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্টের গোল্ড কার্ড বিক্রির এ উদ্যোগে বাংলাদেশের কারা লাভবান হবেন-এমন প্রশ্নের জবাবে সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান বৃহস্পতিবার বলেন, পৃথিবীর অনেক দেশেই টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়া এবং সেখানে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ আছে। আমেরিকায়ও এ ধরনের সুযোগ ছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বেশি টাকার বিনিময়ে নাগরিকত্বসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেবেন বলে ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION