1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ আটক ১০৫ - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ আটক ১০৫

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮২ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে আটক  করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি)  অপ্স সাপুর মাধ্যমে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১০৫ অভিবাসীকে আটক করা হয়।

সোমবার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনে অভিযান চালানো হয়।

পরিচালক জানান, ওই দেশের জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বৈধ পাস বা পারমিট ছাড়া শেয়ার্ড হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশীদের সম্পর্কে এ অভিযান চালানো হয়। এ সময় মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে ৭৭ বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ১৬ পুরুষ ও ৭ মহিলা, মায়ানমারের ২, পাকিস্তানি ২ এবং ১ ভারতীয়সহ মোট ১০৫ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

তিনি জানান, আটক অভিবাসীরা মালয়েশিয়ায় থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) ধারার ৬(১)(সি) অধীনে অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ১৫ (১) (গ) ধারার অধীনে অতিরিক্ত সময় ধরে থাকার জন্য তাদের আটক করা হয়। আটকদের আরও তদন্ত এবং ব্যবস্থা নিতে পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

পরিচালক বলেন, বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশী কর্মী নিয়োগকারী, নিয়োগকর্তা ও প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এ বিষয়ে জিআইএম জোহর কোনও আপস করবেন না বলেও জানিয়েছেন পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION