1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম

  • Update Time : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪৬০ জন পঠিত

পাঁচবিবি থেকে এম এ আজিম,

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। ভারতীয় পেঁয়াজ আমদানি হওয়ায় কমেছে পেঁয়াজের দাম এমনটিই বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। আজ রবিবার (৩ জানুয়ারি) দুপুরে হিলি বাজার ঘুরে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে আবারও ভারতীয় পেঁয়াজেরর আমদানি শুরু হয়েছে। আর আমদানি হওয়ার সাথে সাথে কমতে শুরু করেছে হিলি বাজারে পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। আবার গতকাল সারাদিন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। আজ সেই পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী মিঠু মিয়া বলেন, পেঁয়াজের দাম আজকে অনেক কমে গেছে। গতকাল দেশি পেঁয়াজ আমি ৪০ থেকে ৪৫ টাকা দরে পাইকারী কিনে তা ৪৫ আর ৫০ টাকা দরে খুচরা বিক্রি করেছি। আজ সকাল থেকে ভারতীয় পেঁয়াজ ২৮ টাকা দরে পাইকারী কিনে তা বিক্রি করছি ৩০ থেকে ৩২ টাকা দরে। সবজি কিনতে আসা মজিবর রমান বলেন, পেঁয়াজ তো অনেক কম দামে কিনতে পারলাম। দুইদিন আগে পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে কিনে ছিলাম। আজ পেঁয়াজ কিনলাম ৩২ টাকা দরে। হিলি বাজারে পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে পেঁয়াজের দাম কমে গেছে। পেঁয়াজ আমদানি কারকদের নিকট আমরা ২৭ টাকা কেজি দরে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের কাছে ২৮ টাকা পাইকারী বিক্রি করছি। পেঁয়াজ আমদানিকারক মাহফিজুর রহমান বাবু জানান, গতকাল আমি ২৫০ ডলারে ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছি। আজ আমি তা ২৭ টাকা দরে বিক্রি করছি। আগামীতে আরও পেঁয়াজের আমদানি হবে এবং দামও অনেকটা কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION