1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোলাইমানি হত্যার বদলা নেবই” ইরানি সেনাপ্রধান - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

সোলাইমানি হত্যার বদলা নেবই” ইরানি সেনাপ্রধান

  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৬০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

মার্কিন হামলায় নিহত ইরানের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বদলা নেয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আলী বাকেরি। তিনি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কাসেম সোলাইমানি হত্যার বছরপূর্তির আগমুহূর্তে এক বাণীতে বাকেরি বৃহস্পতিবার এসব কথা বলেন।  সোলাইমানির চিন্তাধারা বোঝার ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ বাকেরি বলেন, ইরান এবং অন্যান্য স্বাধীনতাকামী জাতিগুলো তার হত্যার প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসীরা বিনা প্রতিশোধে ছাড় পাবে না।

জেনারেল বাকেরি বলেন, ৩ জানুয়ারি হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক একটি দিন, যে দিন ইরানের সাহসী মানুষ শহীদ হয়েছেন।  বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য কাজ করেছেন অথচ তাকে কাপুরুষোচিতভাবে শত্রুরা হত্যা করেছে। জেনারেল সোলাইমানিকে মোহাম্মাদ বাকেরি জাতীয় এবং ইসলামি দুনিয়ার বীর বলে আখ্যায়িত করেন।  বলেন, কাসেম সোলাইমানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের একজন মহান কমান্ডার, তিনি মুসলিম দেশগুলোকে শিশু হত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে একক কমান্ডের অধীনে আনতে সক্ষম হয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের দর্প চূর্ণ করেছিলেন। প্রসঙ্গত ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে ইরাকের বাগদাদে কাসেম সোলাইমানি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।  ইরান এই হত্যার বদলা নেয়ার প্রতিজ্ঞা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION