1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটের পাঁচবিবিতে সন্তান কৃর্তক নির্যাতনের শিকার অসহায় মা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবিতে সন্তান কৃর্তক নির্যাতনের শিকার অসহায় মা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৭ জন পঠিত

জয়পুরহাট থেকে ফারহানা আক্তার ,

জয়পুরহাটের পাঁচবিবিতে ছেলের হাতে নির্যাতনে শিকার হয়েছেন মেহেরুন বেওয়া (৬৮) নামের এক অসহায় মা। ছেলের হাতে মার খেয়ে,রক্তাক্ত অবস্থায় রাস্তায় আর মানুষের দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রায় প্রতিদিনই ছেলেদের হাতে শরীরিক নির্যাতনের শিকার হতে হয় এই বিধবা মাকে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বার দ্বারা বিচার করেও কোন প্রতিকার পায়নি এই বৃদ্ধা মা,এমনটিই জানিয়েছেন এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে উপজেলার ভিমপুর গ্রামে। পাঁচবিবি উপজেলার ভীমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মৃত মকবুল হোসেনের স্ত্রী মেহেরুন বেওয়াকে তার ছেলে হাবিবুল মেরে রক্তাক্ত করে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে।

স্থানীয় দোকানদার ফিরোজ হোসেন বলেন, এই অসহায় বৃদ্ধ মাকে তার ছেলেরা প্রায় মারধর করে। এরা সন্তান নামের কলংক। এদের বিচার হওয়া দরকার। মায়ের গায়ে হাত তুলে কোন সাহসে, এদের কারণে মানুষের এতো অধপতন। অসহায় মা মেহেরুন বেওয়া কেঁদে কেঁদে বলেন, কত কষ্ট করে সন্তানদের জন্ম দিয়েছি আবার নিজে না খেয়ে তাদের মানুষ করেছি। আজ তার প্রতিদান এই নির্যাতনের শিকার হতে হয় প্রতিদিন। প্রায় ছেলেরা আমাকে বৌ আর মেয়েদের কথা শুনে মারে। আজ সকালে নাতনির কাছ থেকে মাংস কিনার জন্য কিছু টাকা চাইছি। আমার কথা না শুনে মেয়ের কথা শুনে হাবিবুল আমাকে গলা টিপে ধরে মাটিতে ফেলে মারতে থাকে। আমি আর সহ্য করতে পারছি না বাবা, তোমরা আমার বিচার করে দেও। এবিষয়ে পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবকে অবগত করলে তিনি জানান, মাকে মারধর কোন সন্তান করতে পারে না। এটা বড় অপরাধ, আমি থানার অফিসারদের ঘটনাস্থলে পাঠাচ্ছি এবং এর একটি ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION