1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার দিল পাকিস্তান - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার দিল পাকিস্তান

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪০১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং এসব নিয়ে কোনো আপস করা হবে না।

সোমবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরিফ মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে এসব মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য। আমরা এসব অস্ত্র আগ্রাসনের জন্য ব্যবহার করব না।

তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই। পাকিস্তানের পরমাণু কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই। শেহবাজ শরিফ জানিয়ে দেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচি দেশের ২৪ কোটি মানুষের পছন্দ এবং এটি তাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত।

পাকিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও পারমাণবিক সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান এবং সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর এই মন্তব্য করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

এ ছাড়া, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কিত ৪টি পাকিস্তানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তারকে সীমিত করা।

পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। ইসলামাবাদ বলছে, তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তা কোনো আগ্রাসনের উদ্দেশ্যে নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION