1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে সাজিদকে পুরুস্কৃত করা হল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সাজিদকে পুরুস্কৃত করা হল

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৪২ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার ,
রেল লাইনের ফাটল দেখে লাঠির মাথায় লাল গেঞ্জি উড়িয়ে পঞ্চগর থেকে ছেড়ে আসা ঢাকা গামী দ্রুতযান আন্তনগর ট্রেনটি থামিয়ে দেয় সাজিদ হোসেন নামে এক কিশোর। এতে করে মারাত্মক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের শত শত যাত্রী । সেই সাথে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোটি টাকার মহামূল্যবান ট্রেনটি। গত শনিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুরী এলাকায় এ ঘটনা ঘটে। পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামের আনোয়ার হোসেনের ও সহিদা বেগমের ছেলে কিশোর সাজিদ হোসেন (১৫) পাঁচবিবি উপজেলার একটি বেসরকারি স্কুলের দশম শ্রেনিতে লেখাপড়া করছে।
সাজিদের এমন মহৎ কাজকে স্বাগত জানিয়েছে রেল বিভাগ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ। সাজিদের এমন মহৎ কাজের বিষয়টি জানতে পেরে পাঁচবিবি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং সাজিদকে আর্থিক পুরুস্কৃত করেন।  বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাজিদের মা-বাবাসহ সাজিদকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে তাকে আর্থিক পুরুস্কৃত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরমান হোসেন।
সাজিদ বলেন, “মায়ের নির্দেশে যাত্রীদের প্রাণ ও ট্রেন বাঁচাতেই লাল গেঞ্জি নিয়ে রেল লাইনে দাঁড়িয়েছিলাম, ট্রেন আসা দেখে লাঠিতে লাগানো ওই লাল গেঞ্জি উড়ালে যখন ট্রেন থামল, তখন ভিষণ ভয় পেয়েছিলাম। তারপর যখন যাত্রী, ট্রেন চালক ও এলাকার অনেক মানুষ এসে খুব সাবাস দিল তখন কি যে ভালো লাগল তা আর বোঝাতে পারব না, সব চেয়ে বড় কথা, দুর্ঘটনার হাত থেকে শত শত যাত্রীসহ ট্রেনটিকে রক্ষা করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION