1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসরাইলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মন্তব্যকে পূর্ণ সমর্থন রাশিয়ার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

ইসরাইলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মন্তব্যকে পূর্ণ সমর্থন রাশিয়ার

  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

তেলআবিবে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া। ইসরাইলের সমালোচনা করে দেয়া বক্তব্যের কারণে ওই রাষ্ট্রদূতকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে। রাশিয়া বলেছে, তার রাষ্ট্রদূত মস্কোর মধ্যপ্রাচ্যবিষয়ক নীতি অনুসরণ করেই ওই বক্তব্য রেখেছে। খবর তাস ও তাসনিম নিউজের। গত ৮ ডিসেম্বর তেলআবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি বিক্তোরভ জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন– ফিলিস্তিনি ও আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ। এ অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মূল সমস্যা ইরানের কার্যকলাপ নয়, বরং আরব-ইসরাইল ও ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো উপলব্ধি করতে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরাইল মধ্যপ্রাচ্যে সহিংসতায় উসকানি দিচ্ছে বলেও রুশ রাষ্ট্রদূত উল্লেখ করেন।  তিনি বলেন, ইসরাইল হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে, হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালাচ্ছে না। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশগুলোতে হামলা চালানো ইসরাইলের উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

ওই সাক্ষাৎকার দেয়ার কারণে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিক্তোরভকে তলব করে তাকে ‘তীব্র ভাষায় ভর্ৎসনা’ করে।  রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের রাষ্ট্রদূতকে তলব করে ইসরাইল অতিমাত্রায় সংবেদনশীলতা দেখিয়েছে। তিনি বলেন, রাশিয়া বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনি সংকটের সমাধান করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION