1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইতালিতে করোনার নতুন ধরন নিয়ে জরুরি সভা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা: দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত  গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ ১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

ইতালিতে করোনার নতুন ধরন নিয়ে জরুরি সভা

  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ইতালিতে তিনজনের দেহে শনাক্তের পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি বৈঠকে ডেকেছে।নতুন এ করোনাভাইরাসটি ইতিমধ্যে প্রায় এক মাস হয়ে গেছে ইতালিতে। ডেনমার্কে সংগ্রহ করা নমুনার তিনটি ক্রম এবং অস্ট্রেলিয়ায় একটি নেয়া হয়েছিল গত মাসে।এ বিবর্তনের ফলে ব্রিটেনের ভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত বলে স্থানীয় গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছেন।জানা গেছে, ইতালির পালেরমোতে লন্ডন থেকে আগত একটি ফ্লাইটে ১৩৪ যাত্রীর মধ্যে তিনজনের করোনা ধরা পড়ে। আরও দুজন সন্দেহের তালিকায় রয়েছেন।ফলে নতুন ভাইরাস আতঙ্কে এখন ইউরোপ। রোববার ৩৫১ যাত্রী নিয়ে লন্ডন থেকে আরেকটি ফ্লাইট আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি এসে অবতরণ করলে আরও একজনের করোনা শনাক্ত করা হয়।

করোনার ভয়াবহ থাবা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন বৈশিষ্ট্যের ভাইরাস এসে ইংল্যান্ডসহ পুরো ইউরোপকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে।নতুন ভাইরাসের সংক্রমণ আতঙ্কের ফলে ইতালি, ফ্রান্স, জার্মান, বেলজিয়াম ও হল্যান্ডসহ ইউরোপের অন্যান্য দেশ পর্যায়ক্রমে ফ্লাইট বন্ধ ঘোষণা করছেন।এরই মধ্যে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এক জরুরি সভা ডেকেছেন। ব্রিটেনের নতুন করোনাভাইরাস প্রথমে এক নারী শনাক্ত হয় ইতালির রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চিতে।বর্তমানে তার পরিবারটি আইসোলোশনে রয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও দেশের নাগরিকদের সুরক্ষা দিতে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের ফ্লাইট বন্ধের ঘোষণা করেছেন। এ দিকে নতুন ভাইরাস নিয়ে করণীয় বিষয়ে দ্রুত আলোচনায় বসছেন ইউরোপিয়ান ইউনিয়নও।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION