1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সিকিমে ভয়াবহ ভূমিধসে গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র - Bangladesh Khabor
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ওয়ান-টু-থ্রি’ বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

সিকিমে ভয়াবহ ভূমিধসে গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র

  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৮০ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসে ধসে পড়েছে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার (২০ আগস্ট) সকালের দিকে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও বাঁধের পার্শ্ববর্তী বেশকিছু বাড়িঘর ভূমিধসে ধ্বংস হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে গত কয়েকদিন ধরেই পাহাড়টি ধসে পড়ার ঝুঁকিতে ছিল।

মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভূমিবিজ্ঞানীরা বলছেন, সিকিমের এই অঞ্চলে ভূমিক্ষয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION