1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় বজ্রপাতে দুই যুবক নিহত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

গাইবান্ধায় বজ্রপাতে দুই যুবক নিহত

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩১২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় বজ্রপাতে ফুল মিয়া (৩৫) ও শিপন মিয়া (২২) নামের দুই মৃত্যু হয়েছে । আজ বুধবার (১৫মে) দুপুরের দিকে গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ফুল মিয়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রীপাড়া জামশেদ মিয়ার ছেলে। অপরজন শিপন মিয়া সাঘাটা উপজেলার বেলতৈল এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক ফুল মিয়া সকালে বাবা ও ভাইয়ের সাথে মাঠে ধান কাটতে যায়। দুপুর ১টার দিকে হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত ঘটলে মাটিতে লুটিয়ে পড়ে তারা তিনজনই। এসময় আশে পাশের জমিতে কাজ করা অন্য কৃষকরা ছুটে এসে তাদের উদ্ধার করলেও ফুল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেন।
অন্যদিকে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল এলাকার স্থানীয়রা জানান, শিপন মিয়া তার জমিতে ধান কাটতে গেলে দুপুর অনুমান ১টার সময় হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় কাটা ধানের বোঝা ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে শিপনের মাথার ওপর বজ্রপাত হয়। এতে শিপনের মাথার একাংশ পুড়ে ঝলসে গুরুতর ভাবে আহত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION