1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়েত দূতাবাসের সহযোগিতায় ইয়েমেন থেকে ফিরছেন ৫ বাংলাদেশি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা: দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত  গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ ১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

কুয়েত দূতাবাসের সহযোগিতায় ইয়েমেন থেকে ফিরছেন ৫ বাংলাদেশি

  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

কুয়েত নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের প্রচেষ্টায় প্রায় ১০ মাস পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে বন্দি ৫ পাঁচ বাংলাদেশি নাবিক মুক্ত হয়েছেন। তারা হলেন, চট্টগ্রামের  রাউজান এলাকার মোহাম্মদ আবু তৈয়ব, মিরসরাইয়ের মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ আলমগীর।

বৃহস্পতিবার কুয়েতের সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রদূত। ইয়েমেনে অবস্থিত ভারত ও জর্ডানের দূতাবাসে সংঙ্গে কূটনৈতিক তৎপরতার চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয় । বর্তমান তারা ইয়েমেনের রাজধানী সানায় ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের হেফাজতে আছেন। সেখানে হোটেলে থাকা খাওয়া ও বিমান টিকিটসহ সব খরচ বহন করছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রাষ্ট্রদূত বলেন, আশা করা হচ্ছে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্য তারা বাংলাদেশে ফিরতে পারবেন। গত ফেব্রুয়ারির শুরুতে ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে ৩টি জাহাজের ২০ জন নাবিক ইয়েমেনের উপকূলে থামলে হুতি বদ্রোহীরা তাদের আটক করে। ওই ২০ নাবিকের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিলেন ৫ বাংলাদেশি নাবিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION