1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মরছে একটি শিশু - Bangladesh Khabor
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ওয়ান-টু-থ্রি’ বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মরছে একটি শিশু

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে ইরনার খবরে বলা হয়েছে।  জাতিসংঘের হিসাব মতে, এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তার মধ্যে বর্তমানেই ইয়েমেনে পাঁচ বছরের কমবয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। গত মাসের জাতিসংঘ হুশিয়ারি উচ্চারণ করে বলেছিল ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন।

সৌদি জোটের হামলায় কয়েক বছর ধরে ইয়েমেনের অর্থনীতি তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে শিয়া হুতি ও সুন্নিদের মধ্যকার বিভেদ বড় আকার নিয়েছে। ইরান হুতিদের মদদ দেয়। বিপরীতে পছন্দের সুন্নি সরকার রুখতে হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এতে কোনো পক্ষই বিজয় অর্জনের অবস্থানে যেতে না পারলেও বিশাল ক্ষতি হয়েছে ইয়েমেনের অর্থনীতির। এ কারণে দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION