1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সহিংসতায় প্ররোচনা দিচ্ছেন ট্রাম্প - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

সহিংসতায় প্ররোচনা দিচ্ছেন ট্রাম্প

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৫২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একজন নির্বাচনী কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহিংসতায় প্ররোচনা দিচ্ছেন। ওই নির্বাচনী কর্মকর্তার নাম গ্যাব্রিয়েল স্টার্লিং। জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটের ভোট ব্যবস্থাপনা বাস্তবায়ন ব্যবস্থাপক তিনি। মঙ্গলবার আটলান্টায় সংবাদ সম্মেলন করেন এ রিপাবলিকান। একই দিন ট্রাম্পের মিত্র ও দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, ফল বদলে দেয়ার মতো কোনো জালিয়াতি নির্বাচনে হয়নি। খবর বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েল বলেন, নির্বাচনে জালিয়াতি নিয়ে বর্তমান প্রেসিডেন্ট যে প্রমাণহীন অভিযোগ করছেন, তার জেরে কোনো সহিংসতা হলে তার দায় ট্রাম্পকেই নিতে হবে। তিনি বলেন, অনেক হয়েছে। এটা থামাতে হবে। ট্রাম্প শিবিরের অনুরোধে জর্জিয়ায় ভোট পুনর্গণনা করা হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তবে এখানে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ভোট ব্যবধান অল্প।

গ্যাব্রিয়েল জানান, অঙ্গরাজ্যের ২০ বছর বয়সী এক ঠিকাদার হত্যার হুমকি পেয়েছেন। তার পরিবার হয়রানির শিকার হচ্ছে। এমনকি নিজের বাড়ির বাইরে পুলিশি পাহারা রয়েছে বলে জানান গ্যাব্রিয়েল। তিনি বলেন, জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটের স্ত্রী ফোনে যৌন হয়রানিমূলক হুমকি পাচ্ছেন। গ্যাব্রিয়েল বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, এ ঘটনাগুলো বা ভাষার ব্যাপারে আপনি নিন্দা জানাননি।’ রিপাবলিকান সিনেটররাও এ ব্যাপারে নিন্দা জানাননি বলে উল্লেখ করেন গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল বলেন, আমাদের এগুলো বন্ধ করা দরকার।

তবে ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র টিম মুর্তোফ বলেছেন, সব বৈধ ভোট গণনা করা এবং অবৈধ ভোট গণনা না করার বিষয় নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, হুমকি বা সহিংসতায় কারও জড়িত হওয়া উচিত নয়। তেমনটা হলে তারা এর নিন্দা জানান। ফল বদলে দেয়ার মতো জালিয়াতি হয়নি -অ্যাটর্নি জেনারেল : নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে মঙ্গলবার ট্রাম্পের মিত্র এবং দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, ফল বদলে দেয়ার মতো কোনো জালিয়াতি নির্বাচনে হয়নি। উইলিয়াম বার বলেন, প্রেসিডেন্ট যেসব অভিযোগ তুলেছেন, এর সপক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

তার ভাষায়, এখন পর্যন্ত আমরা এমন জালিয়াতির প্রমাণ দেখতে পাইনি, যা নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে। পরাজয় স্বীকার না করা ডোনাল্ড ট্রাম্পের জন্য উইলিয়াম বারের এমন মন্তব্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আরও ৪ বছর ক্ষমতায় থাকছি -ট্রাম্প : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আরও চার বছর ক্ষমতায় থাকছি। এই চার বছরের মেয়াদ ২০২১ এর জানুয়ারিতে শুরু হতে পারে। মঙ্গলবার হোয়াইট হাউসের ক্রিসমাস রিসেপশনে ঘনিষ্ঠদের কাছে এ কথা বলেন তিনি। সেখানে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওই অনুষ্ঠানে ট্রাম্পের শতাধিক ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, আমরা অসাধারণ ৪টি বছর কাটালাম। আমরা আরও ৪ বছর থাকছি। আমরা আরও চারবার এ ধরনের অনুষ্ঠান করব। কিন্তু তাদের এটি পছন্দ হচ্ছে না। সৎভাবে যদি বলি, এটি খুবই লজ্জার ব্যাপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION