1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

ঝালকাঠিতে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৫০ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে দৈনিক আমাদেরসময় পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার কার্যালয়ে দৈনিক আমাদেরসময় জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মো: আনোয়ার সাঈদ, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মং এছেন, দৈনিক দূরযাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আ: আউয়াল গাজী, মো: মোতালেব হোসেন, রেজাউল করিম, মো: রুহুল আমীন রুবেল, মো: মিজানুর রহমান, মো: রুবেল খান, মো: বাবুল মিনা, মো: দেলোয়ার হোসেন, মো: নুরুজ্জামান, মো: রিয়াজ মোর্শেদ, মো: মাহাবুবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার সাইদ সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকগণ প্রশাসনের বিভিন্ন কাজে সহায়তা প্রদান করে থাকেন। তারা নির্বাচনকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামনে নির্বাচনে সাংবাদিকবৃন্দ প্রশাসনের সাথে একত্রিত হয়ে কাজ করবেন। ঝালকাঠি জেলা প্রশাসন সাংবাদিকদের সব ধরনের সহায়তা প্রদানে সচেষ্ট থাকবেন।
তিনি আরো বলেন, দৈনিক আমাদের সময় পত্রিকা পরিচ্ছন্ন সংবাদ পরিবেশন করে সুনাম অর্জন করেছে। তিনি পত্রিকাটির সাফল্য কামনা করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION