1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বাজার কমিটির সভাপতির ভাতিজার তুলকালাম কাণ্ড - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

অভয়নগরে বাজার কমিটির সভাপতির ভাতিজার তুলকালাম কাণ্ড

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৭০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট বাজার কমিটি সভাপতির ভাতিজা পাপ্পু হোসেন জবরদখল করে বাজারে মানুষের প্রবেশ করা গলি রাস্তার উপর ঘর নির্মাণ করে অবৈধ দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, ভাঙ্গাগেট যশোর-খুলনা মহাসড়কের পাশে সরকারি জমি অবৈধ দখল করে অসংখ্য দোকান ঘর নির্মাণ করে অসংখ্য ব্যক্তিরা মালিক সেজে ব্যবসা করছেন।
ওই বাজারে সাধারণ মানুষের চলাচলের, কেনাকাটার জন্য জন্য প্রবেশমুখে  কয়েকটি গলিরাস্তা রাখা হয়েছে। সামনের দোকানদারদের জন্য পিছনের দোকানগুলোতে কেনাকাটার সুবিধার জন্য  ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি বড় গলি রাস্তা রাখা হয়।
কিন্তু ক্ষমতা ও প্রভাবশালীদের ইন্ধনে ওই গলি রাস্তাটি বর্তমান বাজার কমিটি সভাপতির ভাতিজা পাপ্পু হোসেন জোর জবরদস্তি করে দোকানঘর নির্মাণ করে  দীর্ঘদিন বন্ধ করে রেখেছে। ফলে আনুঃ ১১টি নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রেতারা দোকান  ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। গলি রাস্তা বন্ধ থাকায় এলাকার কোন সাধারণ মানুষ ওই সব দোকান থেকে কোন জিনিসপত্র কিনতে যায়না বা পারেনা।
ফলে, ওই ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। বাজারে মানিক নামের এক মুদিমাল বিক্রেতা জানান, আমি দীর্ঘদিন ওই গলিরাস্তার পাশে মুদিমালের দোকান দিয়ে ব্যবসা করি, গলি রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি চরম ক্ষতির মুখে পড়েছি, দীর্ঘদিন দোকানে কেনা বেচা না থাকায় আমি তিন লাখ টাকার উপরে ঋনগ্রস্থ হয়েছি।
এমন অভিযোগ ওই বাজারের অধিকাংশ ব্যবসায়ীদের থাকলেও থোড়াই কেয়ার করেনা ওই সভাপতির ভাইপো। অনেকে অভিযোগ করে জানান যে, বর্তমান বাজার কমিটির সভাপতি নুরুজ্জামান বলেছিলেন, নির্বাচনে তাকে ভোট দিলে ওই গলিরাস্তার মুখ খুলে দেবে, কিন্তু তাকে ভোট দিয়ে পাশ করানোর পর সে ওই গলিরাস্তার মুখ ঘর ভেঙ্গে খুলে দেওয়ার কোন ব্যবস্থা করছেনা, উল্টো আমাদেরই হুমকি দিচ্ছে।
এবিষয়ে ভাঙ্গাগেট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাজা মিয়া বলেন, ওই গলি অনেক আগে থেকেই বন্ধ করা, তখন সভাপতি গোলাম হোসেন ও সেক্রেটারি নুরুজ্জামান সাহেব ছিল, তারা এই সমস্যার সমাধান করেনি, ওই গলির মুখ বন্ধ থাকায় অনেক দোকান ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে এটা সত্যি কথা, আমিও চাই বিষয়টি সমাধান করা হোক।
এব্যাপারে ভাঙ্গাগেট বাজার কমিটির সভাপতি নুরুজ্জামান বলেন, ওই ঘর আমরা  ৩০ বছর আগে করেছি, ওই ঘরের জন্য যদি কারো সমস্যা হয় তারা পারলে ঘর ভেঙ্গে দিক, আর ওই বাজারে যে ওইটা গলি ছিলো এটা আমার জানা নেই।
এবিষয়ে যশোর জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা বলেন, ওইসব জমি জেলা পরিষদের। আমি এক-দুই দিনের মধ্যে সরেজমিনে যাবো, বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION