1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে নবীন বরণে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ, আটক-১ - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

দুমকীতে নবীন বরণে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ, আটক-১

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় সরকারি জনতা কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে পুলিশ।

রোববার নবীন বরণ অনুষ্ঠান শুরু হওয়ার পূর্ব মূহুর্তে সকাল ১০টার দিকে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসের গেটে অবস্থান নেয় উপজেলা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ ইমরান হোসেন ও নাইম মৃধা’র নেতৃত্বে অপর একটি মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে চেষ্টা করলে ছাত্রলীগ গেট আটকানোর চেষ্টা করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালালে ছাত্রলীগের দু’জন আহত হন।

আহতেরা হলেন- ডিগ্রি ২য় বর্ষে পড়ুয়া আবু সুফিয়ান সুধা ও ডিগ্রি ১ম বর্ষে পড়ুয়া আবু নাইম হাওলাদার। গুরুতর জখম অবস্থায় তাঁদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, যেহেতু এ ঘটনায় আমাদের দু’জন নেতাকর্মী আহত হয়েছেন, আমরা দুমকী থানায় একটি লিখত অভিযোগ দাখিল করার প্রক্রিয়া চলছে।

অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলে উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্নভাবে মিছিল নিয়ে কলেজ গেটে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরবর্তীতে নতুন বাজার এলাকায় বসে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপরেও হামলা করে। বর্তমানে আমি পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি আছি।

ঘটনার সত্যতা স্বীকার করে সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আঃ লতিফ হাওলাদার বলেন, অনুষ্ঠান চলাকালীন সময়ে বাইরে সংঘর্ষ হয়েছে। তবে কে বা কারা আহত হয়েছে তা আমার জানা নেই।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান সাংবাদিককে বলেন, অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি এবং ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION