1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান - Bangladesh Khabor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

দুমকিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান

  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৮২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলার চরবয়েড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান করা হয়েছে।

শনিবার বিকেল ৫ টায় উপজেলার তালতলী বাজারে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত আগুনে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৯ হাজার টাকার চেক ও ৩ বান্ডেল করে ঢেউটিন বিতরণ করেন।

শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ বাবর, দুমকি উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার প্রমুখ।

প্রসঙ্গত, এ বছরের ১২ এপ্রিল দিবাগত রাতে ওই বাড়ির ৫ টি পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুঁড়ে ছাই হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION