1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে একই পরিবারের ২ গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

কালীগঞ্জে একই পরিবারের ২ গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২১৮ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।

মৃত্যু ব্যক্তিরা হলেন- টেপাটারি গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বাবুল মিয়ার স্ত্রী ফিরোজা গোসল করতে গোসলখানায় প্রবেশ করেন।

গোসলখানার টিনের বেঁড়া স্পশ করতেই তিনি বিদ্যুৎস্পষ্ট হয়ে পড়ে যান। ফিরোজার চিৎকার শুনে নিলুফা উদ্ধারে এগিয়ে যান। এসময় তিনিও বিদ্যুৎস্পষ্ট হন। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে দুই গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। পরে দুজনের লাশ বাড়িতে আনা হয়। সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুলিশ মৃত্যু ব্যক্তিদের বাড়িতে রয়েছে। তাদের পরিবারের লোকজন ঢাকায় থাকেন। ঢাকা থেকে আসলে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION