1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগের জনসভা স্থগিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

আওয়ামী লীগের জনসভা স্থগিত

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের শনিবারের জনসভা স্থগিত করা হয়েছে। অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই নেতা জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। এটি আগামী ১৪ অক্টোবর দুপুর ২টায় একইস্থানে অনুষ্ঠিত হবে।

শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধন উপলক্ষে জনসভার আয়োজন করেছিল আওয়ামী লীগ।

এ বিষয়ে উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেন, উদ্বোধনের সুধী সমাবেশ- যা এয়ারপোর্টের ভেতরে অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। শুধু বাইরে কাওলা মাঠে যে জনসমাবেশ হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION