1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় সভা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৯০ জন পঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য অধিদপ্তরধীন ইলিশ সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনার আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান২০২৩ বাস্তবায়ন উপলক্ষে স্টেকহোল্ডার মতবিনিময় সভা (৫ ই অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম (মিনু), উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, নৌ পুলিশের ওসি মাসুদ আহমেদ,সাবেক মৎস্য কর্মকর্তা রাকিব হাসান,মৎস্য দপ্তরের কাওছার আহম্মেদ, তুষার দাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারী,ইউনিয়ন পর্যায় মৎস্য জীবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তি গন উপস্থিত ছিলেন।

এ সময় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৩ সফল করতে আগামী ১২ ই অক্টোবর থেকে ২ই নভেম্বর পর্যন্ত সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ,পরিবহন, মজুদ, বাজারজাত করন, ক্রয় – বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।

এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা সহ উভয় দন্ডে দন্ডিত করা হবে।

এই বিষয় জন সচেতনা সৃষ্টির পাশাপাশি মৎস্য উন্নয়ন ও সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখা সম্ভব সে সকল বিষয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION