1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

দুমকীতে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৭০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর মৃধা (৪০) ও মোঃ হান্নান হাওলাদার (৩০) নামে দুই যুবক এবং ১ কেজি গাঁজাসহ মোঃ আব্দুর রহমান শুভ মৃধা (২৬) নামে অপর এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ৮ টার দিকে দুমকী থানার এসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার সহ গোপন সংবাদের ভিত্তিতে সরকারী জনতা কলেজ টু সিনিয়র মাদ্রাসার ব্রীজ রোড সংলগ্ন মনিমুক্তা মল্লিক বিল্ডিং এর সামনে থেকে ইয়াবাসহ ২ যুবককে আটক করেন।

অপর দিকে রাত সাড়ে ১০ টার দিকে এসআই(নিঃ)/শুভ বাড়ৈ সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাগলার মোড় খাবার বাড়ি রেস্টুরেন্টের উত্তর পাশ থেকে গাঁজাসহ ১ যুবককে আটক করেন।

ইয়াবাসহ আটক আলমগীর মৃধা উপজেলার কার্তিক পাশা গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত. রুহুল মৃধা’র ছেলে এবং মোঃ হান্নান হাওলাদার আঠারোগাছিয়া গ্রামের কেরামত হাওলাদারের ছেলে।

অপর দিকে গাঁজাসহ আটক মোঃ আব্দুর রহমান শুভ মৃধা পটুয়াখালী জেলা সদরের বদরপুর ইউনিয়নের উত্তর বদরপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সাংবাদিককে জানান, তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (৫ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION