1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত পায়রা বন্দরে - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত পায়রা বন্দরে

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৭৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : উপকূলজুড়ে সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী ও মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা

সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বাতাসের তীব্রতা কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার ৩ অক্টোবর সকাল ৬টা থেকে বুধবার দুপুর পর্যন্ত কলাপাড়ায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে চরম স্থবিরতা নেমে এসেছে শহর থেকে গ্রামাঞ্চলে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় বড় ধরনের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।

সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে এখনো গভীর সাগরে বেশ কিছু মাছধরা ট্রলার অবস্থান করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION