1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আ.লীগ নেতার দাবি; সেই আওয়ামী লীগ নেতাকে শোকজ - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

বাউফলে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আ.লীগ নেতার দাবি; সেই আওয়ামী লীগ নেতাকে শোকজ

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় তাকে বিদেশে পাঠানোর দাবি করায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার।

শনিবার রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আব্দুল মোতালেব হাওলাদার।

তিনি লেখেন- “রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক। ”

পোস্টটি ভাইরাল হয়। তাতে বিএনপির অসংখ্য পদধারী নেতা ও সমর্থকেরা তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেছেন। অপর দিকে, নিন্দা জানিয়ে সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কারের দাবি তুলেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

র‌বিবার জেলা আওয়ামী লী‌গের স‌াধারণ সম্পাদক ভি‌পি আব্দুল মান্নান স্বাক্ষ‌রিত এক‌টি চি‌ঠি দি‌য়ে মোতা‌লেব হাওলাদার‌কে কারণ দর্শা‌তে বলা হ‌য়ে‌ছে। ভি‌পি আব্দুল মান্নান জানান, তার দাবির প্রে‌ক্ষি‌তে তা‌কে শোকজ করা হ‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, দ‌লের দা‌য়িত্বশীল প‌দে‌ থে‌কে এ ধর‌নের মন্তব‌্য তি‌নি কর‌তে পা‌রেন না। তাই তা‌কে শোকজ করা হ‌য়ে‌ছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ, উপজেলাব যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল কবির নিশাতসহ অনেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্যকে সংগঠন বিরোধী বলে মনে করেন। তারা আরও বলেন, সাধারণ সম্পাদক একজন ত্যাগী নেতা, তা ঠিক আছে।তবে সাম্প্রতিককালে তিনি বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিচরণ করায় তিনি বিএনপি নেত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, শেখ হাসিনা মানবতার মা, তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। শেখ হাসিনা যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশে পাঠালে সেটা আরও একবার প্রমাণিত হবে। আমি রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছিনা।

জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি কাজী আলমগীর ব‌লেন, তি‌নি একজন দ‌লের সাধারণ সম্পাদক। এ ধর‌নের বক্তব‌্য তি‌নি সামাজিক যোগা‌যোগ মাধ‌্যমে প্রচার কর‌তে পা‌রেন না। তাই তা‌কে সংগঠ‌নের নিয়মানুযায়ী প্রাথ‌মিক ভা‌বে ‌শোকজ করা হ‌য়ে‌ছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদ‌ক্ষেপ নেয়া হ‌বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION