1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পাওনা টাকা চাওয়ায় ২জনকে কুপিয়ে জখম - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

বাউফলে পাওনা টাকা চাওয়ায় ২জনকে কুপিয়ে জখম

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে।

রবিবার রাত ৮ টার দিকে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের কালাইয়া বাজারে এঘটনা ঘটে।

এ ঘটনায় বাউফল পৌর শহরের কাচামাল ব্যবসায়ী আবুল কালাম (৪২) ও তার মামাতো ভাই আমিনুল ইসলাম সৈকত (২২) গুরুতর আহত হয়েছেন৷ আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত আবুল কালাম জানান, কালাইয়া ইউনিয়নের কাচামাল ব্যবসায়ী মোঃ মিলন তাকে কালাইয়াতে পাইকারি মূল্যে কাচামাল বিক্রি না করার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন রাতে তিনি (কালাম) তার মামাতো ভাইকে নিয়ে কালাইয়া বাজারে খুচরা কাচামাল ব্যবসায়ীদের কাছে পাওনা টাকা উত্তোলনের জন্য যান। এসময় তার কাছে বিভিন্ন ইউনিয়নের বাজার থেকে উত্তোলন করা নগদ ৪লাখ টাকা ছিলো।

পরে দোকানী মিলনের কাছে পূর্বের পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে মিলন, রাব্বি ও সজিব তাকে রাম’দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার মামাতো ভাই সৈকত তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

হামলাকারীরা কালামের সাথে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কাচামাল ব্যবসায়ী মোঃ মিলনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল ইসলাম জানান, ভুক্তভোগী আবুল কালামের পিঠে ও ঘারে এবং সৈকতের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION