1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে প্রায় ৫ লাখ টাকাসহ ৩ ভুয়া ডিবি পুলিশ আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

দুমকীতে প্রায় ৫ লাখ টাকাসহ ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২০২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ডিবি পুলিশের পোষাক পরিহিত ৩ ডাকাতকে ৪ লাখ ৬১ হাজার টাকা, ডিবি পুলিশের ২টি কটি, একটি ওকিটকি ও ঢাকা মেট্রো চ- ১৩-৯০৬৬ নম্বরের একটি মাইক্রো বাসসহ আটক করেছে থানা পুলিশ।

রোববার রাত পৌনে ১২টার দিকে লেবুখালী পায়রা টোলপ্লাজা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক খলিলুর রহমান(৪৫) দশমিনা উপজেলার রামবল্লভ গ্রামের প্রয়াত আবুল হাসেম মৃধার ছেলে, রিপন হাওলাদার (৩৩) পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকার সোহরাব হাওলাদারের ছেলে ও রুবেল বিশ্বাস(৩০) মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী উদ্দেশ্যে আসা একটি সাদা মাইক্রো বাস(ঢাকা মেট্রো চ -১৩-৯০৬৬) পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছলে টহল পুলিশ গতিরোধ করলে ডিবি পুলিশ পরিচয় দেন ওই ডাকাতদল। টহল পুলিশের সন্দেহ হলে তল্লাশি করতেই একটি ব্যাগে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা দৌড় দিলে পুলিশও পেছনে পেছনে ধাওয়া করে ৩ জনকে ধরে ফেললেও বাকি ৩ জন পালিয়ে যেতে সক্ষম হন। এতে আলমগীর হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এই গণমাধ্যমকর্মীকে জানিয়েছেন, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION