1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে ইন্টার্নশীপ ডিপ্লোমা নার্সদেরভাতা চালুর দাবীতে মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

পটুয়াখালীতে ইন্টার্নশীপ ডিপ্লোমা নার্সদেরভাতা চালুর দাবীতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২২০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশীপ ডিপ্লোমা নার্সদের ভাতা চালুর দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের পাশাপাশি কর্মবিরতি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা।

রবিবার দুপুর আনুমানিক ১ টার দিকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজের সামনে এই কর্মসূচী শুরু করে তারা।

ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী মাহবুব হাসানের সভাপতিত্বে কর্মসূচীতে শতাধিক শিক্ষার্থী এসময় অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত।

BNMC প্রদত্ত আমাদের লগবুকের ১৪ নং পৃষ্ঠায় Code of conduct rules and regulation- এর ১নং পয়েন্ট অনুযায়ী ইন্টার্ন ভাতা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোন ইন্টার্ন ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবি নিয়ে বারবার BNMC এবং DGNM অফিসে এপ্লিকেশন নিয়ে গিয়েও ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোন সমাধান হচ্ছে না। তাই আমরা আমাদের এই নায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোন সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যহত থাকবে বলে জানান।

এদিকে ডেঙ্গু পরিস্থিতিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতিতে কিছু টা স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত রোগী, তবে কর্তপক্ষ স্বিকার না করলেও হাসপাতালের কয়েক ওয়ার্ড ঘুরে দেখা গেছে নার্সদের সেবা থেকে বঞ্চিত রোগীরা তার বাস্তব চিত্র দেখা মেলে।

এব্যাপারে পটুয়াখালী সদর হাসপাতালের দায়িত্বে থাকা তত্বাবধায়ক ডাঃ ,লিজা ম্যাডামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION