1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের নতুন কমিটি গঠন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের নতুন কমিটি গঠন

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের নতুন কমিটি করা হয়েছে। সভাপতি হিসেবে হাজ্বী বাদল মৃধা  ও  সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা তাঁতীলীগের সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সিকদার মাহমুদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তাঁতীলীগের আহবায়ক খন্দকার সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো:হায়দার আলী।
উক্ত সম্মেলনের উদ্বোধন করেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত ফকির, তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে হাজ্বী বাদল মৃধাকে সভাপতি ও জাহাঙ্গীর আলম  কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক মোড়ল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ, উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা,উপজেলা তাঁতীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীমসহ উপজেলা ও  ইউনিয়ন আওয়ামী লীগ, তাঁতীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION