1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে স্ত্রী কাণ্ডে ও এসডি হওয়া সেই ইউএনও’র বদলি খাগড়াছড়ি - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

জয়পুরহাটে স্ত্রী কাণ্ডে ও এসডি হওয়া সেই ইউএনও’র বদলি খাগড়াছড়ি

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে স্ত্রী কাণ্ডে ও এসডি হওয়া সেই ইউএনও’র স্থলাভিষিক্ত হবেন যিনি
বাম থেকে মো. আরিফুল ইসলাম ও নতুন ইউএনও মনজুরুল আলম স্ত্রী কাণ্ডে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর তার স্থলাভিষিক্ত হবেন খাগড়াছড়ির সিনিয়র সহকারী কমিশনার মনজুরুল আলম।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ির সিনিয়র সহকারী কমিশনার মনজুরুল আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়।
পরে সেদিনই রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনজুরুল আলমকে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বদলি করা হয়।
জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেদিনের ওই ঘটনাটি (ইউএনওর স্ত্রী কাণ্ড) জনপ্রশাসন মন্ত্রণালয়ে জানানো হয়েছিল। পরে তাকে মন্ত্রণালয় থেকে ওএসডি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে একই দিন (২৮ সেপ্টেম্বর) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে ওএসডি (সিনিয়র সহকারী সচিব) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশাসনের এই কর্মকর্তা গত চলতি বছরের ৩ সেপ্টেম্বর আক্কেলপুর ইউএনও পদে দায়িত্ব পেয়েছিলেন। মাত্র ২৫ দিনের মাথায় স্ত্রী কাণ্ডে তিনি ওএসডি হলেন।
স্ত্রীর অধিকার পেতে ইউএনওর কার্যালয়ে ‘শিক্ষিকার’ অবস্থান স্ত্রীকাণ্ডে ওএসডি হলেন সেই ইউএনও
গত ২০১৯ সালে এই কর্মকর্তা দিনাজপুর সদর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) থাকার সময় একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানহানি ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ওই ঘটনায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল সেখানকার মুক্তিযোদ্ধা সংসদ। ঘটনার পর তাকে প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তীতে তিনি নওগাঁর ধামইরহাট ইউএনওর দায়িত্ব পান। এরপর তাকে আক্কেলপুরে বদলি করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে স্ত্রীর অধিকার পেতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমানে ওএসডি) মো. আরিফুল ইসলামের কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন জিনাত আরা খাতুন নামের এক শিক্ষিকা। ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে জিনাত আরা খাতুন সন্তান নিয়ে ইউএনওর কার্যালয়ে যান। এ সময় তার পরিবারের লোকজন সঙ্গে ছিলেন। সেখানে হৈচৈ শুরু হয়। একপর্যায়ে ইউএনও জিনাতের মোবাইল কেড়ে নিয়ে আনসার সদস্যদের দিয়ে হেনস্তা করে বাইরে বের করে দেন। তখন জিনাত ইউএনওর কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে বাস থামিয়ে অনশন শুরু করেন। পরে কিছুক্ষণ ধীর গতিতে যান চলাচল করে। এ নিয়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
জিনাত আরা খাতুনের দাবি, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রংপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউসে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান হয়। আরেকটি সন্তান গর্ভেই নষ্ট করতে বাধ্য করেন ইউএনও মো. আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION