1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশবাড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Bangladesh Khabor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ জন পঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী সাংগঠনিক বিভিন্ন কর্মসূচী পালন শেষে সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম তিতাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলামের পরিচালনায় সভায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদুল্লাহেল কবির ফারুক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বকর প্রধান,জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোক্তাদির রহমান রোমান।

আরো বক্তব্য রাখেন উপজেলা পূঁজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার মিত্র , মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত,পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকার, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মিজানুর রহমান মিলন মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,বিলকিস বেগম, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন,এ্যাড. আবেদুর রহমান সবুজ, আশরাফুজ্জামান সরকার,মিজানুর রহমান মিজান,বিদূষ রায়,সুলতান মাহমুূদ,ফজলার রহমান,উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু সহ অন্যান্যরা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION