1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে পুজা উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

লালমনিরহাটে পুজা উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৭ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের ৫উপজেলায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। হিন্দু ধর্মাবল্বমীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা।
এই পুজা উৎসবকে ঘিরে জেলার ৫টি উপজেলার ২টি পৌরসভা ও ৪৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকা গুলোতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।যেন দম ফেলার কোন সময় নেই প্রতিমা তৈরির কারিগর দের। সঠিক সময়ে প্রতিমা ডেলিভারি দেওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরি কাজ করে যাচ্ছেন মৃৎশিল্পীরা।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে ও জানা যায়, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট সার্বজনীন দূর্গা মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। শুধু তাই নয় এই জেলার বিভিন্ন এলাকা গুলোতে ঘুরে দেখাযায় সার্বজনীন দূর্গামন্দির গুলোতে খুব সুন্দর ভাবে সুদক্ষ্য কারীগর দ্বারা প্রতিমা তৈরি করছে।কারিগররা কাদা-মাটি, খড়-কাঠ সংগ্রহ থেকে শুরু করে, প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। শারদীয় দুর্গোৎসবে মেতে ওঠার অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা।এখন উৎসবকে ঘিরে জেলার ইউনিয়ন সহ পৌরসভায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে কর্ম ব্যস্ততা। দিন রাত কাজ করে শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা। যেন দম ফেলার সময় নেই কারিগরদের। শুধু তাই নয় নর-নারী, তরুণ-তরুণী ও বৃদ্ধ-বৃদ্ধারা দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় দেবীর আগমনের প্রতিক্ষার প্রহর গুনছে।
প্রতিমা তৈরির কারিগর শ্রী সন্তস রায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের প্রতিমা তৈরি করতে প্রায় ২৪-২৫ দিনের মত লাগে। আর নিদ্রিষ্ট সময়ের মধ্যে মন্দির কমিটির কাছে আমরা প্রতিমা বুঝিয়ে দেব। অপর দিকে সতীরপাড় বুড়িরহাট সার্বজনীন দূর্গা মন্দিরে কোষাধ্যক্ষ শ্রী ফনিবসুন রায় জানায় আমাদের এ মন্দিরে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যদিয়ে শারদীয় দূর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।শুধু তাই নয় এই মন্দিরে খুবেই ভালো উৎসব হয় এবং দূর দূরান্তো থেকে ভক্তবৃন্দুগন আসেন ও অনেক সুন্দ ভাবে সাজানো গোছানো হয় এ মন্দির। আমাদের এখানে আনন্দোৎসব ভালোয় হয়।এই মন্দিরে লালমনিরহাট জেলার ৫উপজেলার মধ্যে চার উপজেলার ভক্তবৃন্দুগন বেশির ভাগেই আসেন। শুধু তাই নয় দূর দূরান্ত থেকেও অনেকে আসে। এখন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে নানা আয়োজনে ব্যস্ত অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION